ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা মতপ্রকাশের স্বাধীনতার নামে সহিংসতা গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত বিতর্কিত বা ফেরারি আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার: বিজিবি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে নির্ধারিত সময়েই টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ রাণীশংকৈল সীমান্তে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ জুলাই হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ: মাহদী আমিন শুধু আওয়ামী লীগ নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও ঐক্যের ডাক নাহিদের

মতপ্রকাশের স্বাধীনতার নামে সহিংসতা গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত; জুনে ইইউর আমন্ত্রণে ব্রাসেলস সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তিনি বলেছেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। দুই পক্ষের সম্পর্ক এখন কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসা গণতন্ত্রকে টেকসই রূপে দেখতে চায় ইইউ। একই সঙ্গে বাংলাদেশকে বাণিজ্য ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে সংস্থাটি।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত টকে এসব কথা বলেন মাইকেল মিলার।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি ঐক্য থাকা প্রয়োজন ছিল।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে আগামী জুনে ব্রাসেলস সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চলমান আন্দোলনেরও যৌক্তিক সমাধান চায় ইইউ। শ্রমিকদের দাবি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের পক্ষে সংস্থাটির অবস্থান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মতপ্রকাশের স্বাধীনতার নামে সহিংসতা গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬