ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিতর্কিত বা ফেরারি আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার: বিজিবি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে নির্ধারিত সময়েই টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ রাণীশংকৈল সীমান্তে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ জুলাই হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ: মাহদী আমিন শুধু আওয়ামী লীগ নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও ঐক্যের ডাক নাহিদের এইচএসসির পুনর্নিরীক্ষণে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন মার্কিন নিলামে বিক্রি, বাংলাদেশে এসে আইনি জটিলতায় রুশ তেলবাহী ট্যাংকার

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে নির্ধারিত সময়েই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আপিল বিভাগের সিদ্ধান্তে হাইকোর্টের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ কার্যকর থাকছে না; ৫ ডিসেম্বর ঢাবির আইবিএ ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার কথা

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৩ নভেম্বর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।

এর আগে, গত ১৮ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।

হাইকোর্ট একই সঙ্গে রুল জারি করে জানতে চান, এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না।

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা এর আগে জানিয়েছিলেন, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। তাঁদের ফল প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের আবেদন করা হয়েছিল।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে। আপিল বিভাগের আদেশের ফলে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের পথ খুলেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে নির্ধারিত সময়েই

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬