ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স পুরোনো এসি বদলে ওয়ালটনের নতুন এসিতে ৩০ শতাংশ ছাড় শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ বন্ধকি সম্পত্তি নিলামে অনিয়মের অভিযোগ, অস্বীকার সিটি ব্যাংকের পোশাক খাতের অস্থিরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন শামা ওবায়েদ মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও অষ্টম মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর জনসংখ্যা মাত্র ৩৮০০, টি-টোয়েন্টি সিরিজে ফকল্যান্ডের ইতিহাস ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ

ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুর, ইসলাম গ্রহণ করে বিয়ে

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসেছেন ফাং ওয়েনজুন। অনলাইনে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি বিয়ে। বিয়ের আগে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির ব্যবধান পেরিয়ে তাঁদের এই বিয়ে এখন লক্ষ্মীপুরের স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

সংগৃহীত নথিপত্র অনুযায়ী, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে হলফনামা দাখিল করেন। সেখানে তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান। তবে পাসপোর্টসহ অন্যান্য নথিপত্রে আগের নাম ফাং ওয়েনজুনই রয়েছে।

হলফনামায় মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাস এবং হজরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর সর্বশেষ রাসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি ইসলামের মৌলিক বিশ্বাস ও নীতিমালা অনুসরণের অঙ্গীকারও করেন।

সুমাইয়া আক্তার জানান, অনলাইনে চীনা নাগরিক ফাং ওয়েনজুনের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে ফাং তাঁর কাছে বাংলাদেশ সম্পর্কে জানতে চান। সুমাইয়া তাঁকে দেশের বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানান। এরপর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশের পাশাপাশি তাঁকে বিয়ের প্রস্তাব দেন ফাং।

সুমাইয়া বলেন, ‘আমি তাকে বলি, তুমি বাংলাদেশে এলে এবং ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি বিয়েতে রাজি। একপর্যায়ে সে বাংলাদেশে চলে আসে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ধর্মীয় নিয়ম মেনে বিয়ে করেছি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়ার বাবার নাম মুক্তার হোসেন এবং মায়ের নাম তাসলিমা আক্তার। লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরভূতা গ্রামে তাঁদের বাড়ি। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া। বিয়ের পর বর্তমানে তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফাং ওয়েনজুন ও সুমাইয়ার বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় তাঁদের নিয়ে আলোচনা চলছে। দুই দেশের দুই সংস্কৃতির মানুষের পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া—সব মিলিয়ে তাঁদের নতুন জীবনের গল্প স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুর, ইসলাম গ্রহণ করে বিয়ে

সংবাদ প্রকাশের সময় : ১২:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬