ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের জন্মদিনে টাঙ্গাইলে এক হাজার এতিম শিশুকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু মেঘনায় এনসিপির পরিচিতি সভা, সাংবাদিকদের সম্মাননা প্রদান তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: রণধীর জয়সওয়াল বেড়াতে যাচ্ছিলেন, পথের মাঝেই থেমে গেল সেই যাত্রা ভারতের মদদে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভী সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জনগণই ঐক্যবদ্ধভাবে রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু খাদ্যসংকটে জঙ্গল ছেড়ে লোকালয়ে নগ্ন আদিবাসীরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে মাঠে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান

মেঘনায় এনসিপির পরিচিতি সভা, সাংবাদিকদের সম্মাননা প্রদান

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতাকর্মীদের পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং স্থানীয় জনস্বার্থে দলের ভূমিকা নিয়ে আলোচনা হয়। একই অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় মেঘনা উপজেলায় এনসিপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মেঘনা উপজেলা আহ্বায়ক এম কে রশিদ, সদস্য সচিব নাজিমুজ্জামান ছোটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল রেদওয়ান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব স্বপন মাহমুদ আলভীসহ দলীয় নেতাকর্মীরা।

এ ছাড়া মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

সভায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত করা এবং স্থানীয় সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন নেতারা।

অনুষ্ঠানে মেঘনা উপজেলার সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন।

পরিচিতি সভার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সাংগঠনিক সমন্বয় আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেঘনায় এনসিপির পরিচিতি সভা, সাংবাদিকদের সম্মাননা প্রদান

সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬