ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান স্পিকারের ক্যান্টিনে খাবার খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি নিয়ে উধাও চোর মন্ত্রীদের কাজের হিসাব নিলেন মোদি, পারফরম্যান্সের ভিত্তিতে রদবদল আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা দুবাইয়ের বিনিয়োগের আড়ালে এস আলমের অর্থ? ইসলামী ব্যাংকের শেয়ারের নথিতে সিঙ্গাপুরের ঠিকানা গোপালগঞ্জে সহিংসতার শঙ্কা, খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাতের অন্ধকারে হামলা করতে এলে দাঁতভাঙা জবাব দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু ঢাকায় আত্মগোপনে থাকা আ’ লীগের নেতাকর্মীদের খুঁজতে বিশেষ অভিযান আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় সংলাপ হতে পারে না: রুমিন ফারহানা স্কুলে ভর্তি আবেদন ১ ডিসেম্বর শুরু, লটারি ১৫ ডিসেম্বর

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ভাটারা এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর ছিলেন।

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। এর প্রায় ছয় সপ্তাহ পর, ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে গেলে খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তার অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের লোকজনের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় মসজিদের দরজা-জানালাও।

ওই ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬