ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের শাসনে গণতন্ত্র ও ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে: স্পিকার রাজধানীতে সন্ধ্যার বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি—বাড়ছে শীতের আমেজ স্বৈরাচারের সময় চিকিৎসাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী তেঁতুলিয়া থেকে আবারও দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, বাড়ছে পর্যটকের ভিড় মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু ‘সব ফাঁস করে দেব’, প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি আমির হামজার গ্রামীণ দারিদ্র্য বিমোচনে তিন প্রকল্প, সুবিধা পাবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ ১৫ বছরে নিবন্ধন বাতিল, কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে ধোঁয়াশা, সরাসরি আবেদন করেননি তিনি

রাজধানীতে সন্ধ্যার বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি—বাড়ছে শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২১:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনভর মেঘলা আকাশের পর সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে। আকস্মিক এই বৃষ্টিতে নগরজীবনে কিছুটা অস্বস্তি তৈরি হলেও আবহাওয়ায় অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল আংশিক মেঘাচ্ছন্ন। সন্ধ্যার দিকে বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। নতুন বাজার, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা ও উত্তরাসহ কয়েকটি স্থানে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হয়েছে। মিরপুরসহ কিছু এলাকায়ও বৃষ্টি হয়েছে, তবে কোথাও বৃষ্টির পরিমাণ ছিল কম, আবার কোনো এলাকায় বৃষ্টির দেখা মেলেনি।

রাজধানীর বাইরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ছিল। পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। পরবর্তী পূর্বাভাসে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলেও বৃষ্টির আভাস দেওয়া হয়।

আবহাওয়ার এই পরিবর্তনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। রাজধানীতেও বৃষ্টির আগে থেকেই কিছুটা শীতের আমেজ টের পাওয়া যাচ্ছিল। আবহাওয়াবিদদের ধারণা, নভেম্বরের শেষ দিকে ঢাকায় শীতের প্রভাব আরও স্পষ্ট হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে সন্ধ্যার বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি—বাড়ছে শীতের আমেজ

সংবাদ প্রকাশের সময় : ০৮:২১:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬