ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু ‘সব ফাঁস করে দেব’, প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি আমির হামজার গ্রামীণ দারিদ্র্য বিমোচনে তিন প্রকল্প, সুবিধা পাবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ ১৫ বছরে নিবন্ধন বাতিল, কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে ধোঁয়াশা, সরাসরি আবেদন করেননি তিনি চাটমোহরে সার বিতরণে হট্টগোল, ডিলারের ঘর ভেঙে ৬১১ বস্তা লুট জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

‘সব ফাঁস করে দেব’, প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি আমির হামজার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। একই সঙ্গে চলমান সংসদ অধিবেশনে প্রতিমন্ত্রীর বিষয়ে ‘সব ফাঁস করে দেওয়ার’ হুমকিও দিয়েছেন তিনি।

গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আমির হামজা। পরে তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। আপনার যদি আসার অধিকার থাকে সারা বাংলাদেশে, আমারও অধিকার আছে। আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেব না। আপনার সব কিছু সংসদে ফাঁস করে দেব।’

তবে আমির হামজার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মাহফিলের আয়োজক কমিটি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা বলেন, অনিবার্য কারণবশত আয়োজক কমিটির নিজস্ব সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয়। এ সিদ্ধান্ত ২ নভেম্বর লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমির হামজার ব্যক্তিগত সহকারীকে (পিএস) জানানো হয়েছিল। মাহফিল স্থগিতের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য কিংবা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।

আয়োজক কমিটি ও স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি বিশেষ চক্রের ইন্ধনে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে।

এদিকে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মাহফিল স্থগিতের পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আয়োজক কমিটি নিজেরাই মাহফিলটি স্থগিত করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘সব ফাঁস করে দেব’, প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি আমির হামজার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬