ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি দেওয়ার প্রশ্নই আসে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ জামালপুরে মাদক কারবারী যুবককে ৩ মাসের কারাদণ্ড পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

আসিফ মাহমুদের স্ট্যাটাস

পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয়, খাঁচায় আসতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর দেশে ফেরার লক্ষ্যে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করার পর থেকেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

আর এই খবরের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনাকে কঠোর ভাষায় ‘খাঁচায় আসার নিমন্ত্রণ’ জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এনসিপি নেতা আসিফ মাহমুদ কড়া সুরে মন্তব্য করেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে’।

এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি চিঠির সূত্রে জানা যায়, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে এই আবেদনটি জমা দেওয়া হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ।

চিঠির তথ্য অনুযায়ী, শেখ হাসিনার পক্ষ থেকে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠি পাঠান। সেখানে শেখ হাসিনাকে একটি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করে দেশে ফেরার প্রক্রিয়া সহজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়া ও দেশে ফেরার তোড়জোড়ের খবর প্রকাশ্যে আসতেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারী তরুণেরা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে পালিয়ে যাওয়া সাবেক এই শাসকের প্রত্যাবর্তন কোনো ভ্রমণ বা সাধারণ বিমানে চড়ে হবে না; বরং আইনগত সাজার মুখোমুখি করতে বিচারিক বন্দি হিসেবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসিফ মাহমুদের স্ট্যাটাস

পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয়, খাঁচায় আসতে হবে

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬