ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি দেওয়ার প্রশ্নই আসে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ জামালপুরে মাদক কারবারী যুবককে ৩ মাসের কারাদণ্ড পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা দুর্বল বেসরকারি ব্যাংকে বিপিসির হাজার হাজার কোটি টাকা লগ্নি

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি দেওয়ার প্রশ্নই আসে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার উদ্যোগকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, একজন পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নই ওঠে না। একই সঙ্গে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক দাবি জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না। তাঁর ভাষ্য, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো বিবেচনার সুযোগ নেই।

প্রতিমন্ত্রী বলেন, একজন পলাতক আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নই ওঠে না। শেখ হাসিনা ইতিমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও একাধিক বিচারিক কার্যক্রম চলমান রয়েছে, যেখানে সর্বোচ্চ শাস্তির সম্ভাবনাও রয়েছে।

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ-ভারত বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আমরা দাবি জানাব। তাঁকে ফেরত পাওয়া গেলে যথাযথ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কারাগারে নেওয়া হবে।’

সম্প্রতি দিল্লিতে অবস্থান করে আইনজীবী ও আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনা আবেদন করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সে খবর প্রকাশিত হয়।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো আইনজীবী বা বিদেশি আইন প্রতিষ্ঠান আইনি নোটিশ পাঠালে কিংবা তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করলেই শেখ হাসিনার বর্তমান আইনি অবস্থার পরিবর্তন হবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি দেওয়ার প্রশ্নই আসে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬