ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সব ফাঁস করে দেব’, প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি আমির হামজার গ্রামীণ দারিদ্র্য বিমোচনে তিন প্রকল্প, সুবিধা পাবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ ১৫ বছরে নিবন্ধন বাতিল, কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে ধোঁয়াশা, সরাসরি আবেদন করেননি তিনি চাটমোহরে সার বিতরণে হট্টগোল, ডিলারের ঘর ভেঙে ৬১১ বস্তা লুট জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয়, খাঁচায় আসতে হবে

গ্রামীণ দারিদ্র্য বিমোচনে তিন প্রকল্প, সুবিধা পাবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে বর্তমান সরকারের মেয়াদে পল্লী উন্নয়ন খাতে তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের আওতায় ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে। এর মাধ্যমে সরাসরি সুবিধা পাবেন ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

লিখিত জবাবে মন্ত্রী জানান, গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দারিদ্র্য কমানোর লক্ষ্যেই প্রকল্প তিনটি নেওয়া হয়েছে। এগুলোর মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং কারিগরি ও ভাষাগত সক্ষমতা উন্নয়নে কাজ করা হবে।

প্রকল্পগুলো হলো—

  1. ‘দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ’ শীর্ষক প্রকল্প।
  2. ‘সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন’ শীর্ষক প্রকল্প।
  3. ‘সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্প।

মন্ত্রী জানান, এই তিন প্রকল্পের আওতায় মোট ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে। এসব সমিতির মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী বিভিন্ন সুবিধা পাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রামীণ দারিদ্র্য বিমোচনে তিন প্রকল্প, সুবিধা পাবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬