ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাবনায় ছাত্রী নিবাস থেকে তরুণীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকায় ‘চাঁদের আলো’ ছাত্রী নিবাসের একটি কক্ষ থেকে সাইদা আক্তার রিনা (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ) দুপুর আড়াইটার দিকে ছাত্রী নিবাসটি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইদা আক্তার রিনা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ গোয়ালমারী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. সাইফুল ইসলাম এবং মাতার নাম মোছা. মনিরা খাতুন।

জানা গেছে, ছাত্রী নিবাসের একটি কক্ষে দুজন থাকতেন। তাঁদের মধ্যে একজন ছিলেন রিনা। অন্যজনের সঙ্গে সম্প্রতি নতুন একজন রুমমেট যুক্ত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ছাত্রী নিবাসটির মালিক চাঁদ আলী। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাবনায় ছাত্রী নিবাস থেকে তরুণীর মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬