ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী সড়কের ওপর স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর প্রাণহানি ১০৭ একসঙ্গে খেলতে বেরিয়ে নদীতে নিথর দুই শিশু অসুস্থ মনিরকে দেখতে বাসায় গেলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আমদানি নির্ভরতায় জ্বালানি সংকট, বাপেক্সকে ‘পঙ্গু’ করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, হাইকোর্টে চ্যালেঞ্জ

দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, দেশে এখন গ্যাস ও বিদ্যুৎ সংকটের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার পেছনে আগের সরকারের সময়ের নানা ব্যর্থতা রয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) তিন দিনের সফরে ভোলায় গিয়ে শহরের নতুন বাজার চত্বরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য কাজ চলছে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগও রয়েছে বলে জানান তিনি।

ভোলার উন্নয়ন প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, নদীভাঙন রোধে ৭০০ কোটি টাকা এবং রাস্তাঘাট সংস্কারে ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন। বর্তমান সরকার ভোলার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

ভোলার উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করা হবে। এ কাজে জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদেরও সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তারা। ভোলার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে ভোলায় হানাহানি, মারামারি ও টেন্ডারবাজি বন্ধের কথাও বলেন মন্ত্রী।

এর আগে সড়কপথে বরিশাল হয়ে ভোলায় পৌঁছান আন্দালিভ রহমান পার্থ। ভোলার খেয়াঘাটে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, বিজেপির জেলা সভাপতি আমিরুল ইসলাম রতনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় সড়কের দুই পাশে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ফুল ও ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬