ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮ বছরে ৪৮ অর্জনের তালিকা তুলে ধরলেন মাহদী আমিন টাঙ্গাইলে প্রথম জব ফেয়ার, ৫১ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ খুঁজছেন তরুণরা স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড অপহরণের ২৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: সুলতান সালাউদ্দিন টুকু চাকরির শুরুতে বেতন কত, পুরোনোদের বেতনই বা কত বাড়বে ‘পাপ কামিয়েছি, ধুয়েমুছে মরতে চাই’—ভাইরাল বক্তব্য নিয়ে যা বললেন পপি বরের বাড়ি নয়, ‘এনেই থাকবাম’—তুলে নেওয়া নববধূর ভিডিও ভাইরাল রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

টাঙ্গাইলে প্রথম জব ফেয়ার, ৫১ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ খুঁজছেন তরুণরা

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ারের আয়োজন করেছে জেলা প্রশাসন। চাকরিপ্রত্যাশী শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। চাকরির সন্ধানে আসা আগ্রহী প্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে গিয়ে নিবন্ধন ও জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

মেলায় দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ৫১টি স্টল অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে নিবন্ধনের মাধ্যমে সিভি সংগ্রহ করছে।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, চাকরি করতে আগ্রহী অনেক শিক্ষিত তরুণ বিভিন্ন সময় জেলা প্রশাসনের কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। তাদের কথা বিবেচনা করেই এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে একদিকে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী যোগ্য কর্মী নির্বাচন করতে পারবে, অন্যদিকে চাকরিপ্রত্যাশী তরুণরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। এতে তরুণ প্রজন্মের মধ্যে কর্মসংস্থান নিয়ে নতুন উৎসাহ তৈরি হবে।

জেলা প্রশাসক আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের জব ফেয়ারের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

জব ফেয়ারে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা সুমাইয়া মমিন এবং টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

চাকরিপ্রত্যাশীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ তৈরির এই উদ্যোগ টাঙ্গাইলের তরুণদের কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে প্রথম জব ফেয়ার, ৫১ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ খুঁজছেন তরুণরা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬