ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দুই নবজাতককে রেখে হঠাৎ উধাও মা, দিশেহারা বাবা

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র পাঁচ দিনের দুই জমজ কন্যাশিশু। পৃথিবীর আলো দেখার পর মায়ের বুকের উষ্ণতা, আদর আর স্নেহ পাওয়ার কথা ছিল তাদের। অথচ সেই বয়সেই মাকে ছাড়া ছটফট করছে অবুঝ দুই নবজাতক। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধাড়িয়াল গ্রামের একটি পরিবার।

পরিবারের অভিযোগ, সন্তান জন্মের মাত্র পাঁচ দিন পর দুই নবজাতককে বাড়িতে রেখে চলে গেছেন তাদের মা মারিয়া (১৮)। এরপর প্রায় একদিন পেরিয়ে গেলেও তিনি আর সন্তানদের কাছে ফিরে আসেননি। মায়ের অপেক্ষায় থাকা দুই শিশুকে নিয়ে এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন তাদের বাবা সাকিব হোসেন (২০) ও পরিবারের সদস্যরা।

মারিয়া শান্তিনগর এলাকার ময়েন উদ্দিনের মেয়ে। আর সাকিব ধাড়িয়াল গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে সাকিব ও মারিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন দুজনের বয়সই ছিল কম। পরিবারের আপত্তির কারণে একপর্যায়ে তারা বাড়ি থেকে চলে যান। পরে স্থানীয়দের মাধ্যমে তাদের খুঁজে বের করা হয় এবং পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়।

এরপর কেটে যায় প্রায় তিন বছর। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘাটাইলের হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মারিয়ার কোলজুড়ে আসে জমজ দুই কন্যাশিশু। নতুন অতিথিকে ঘিরে পরিবারে নেমে আসে আনন্দ। মা ও দুই নবজাতককে নিয়ে শুরু হয় নতুন জীবনের স্বপ্ন।

কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি।

সন্তান জন্মের মাত্র পাঁচ দিন পর গত সোমবার রাতে দুই নবজাতককে বাড়িতে রেখে মারিয়া চলে গেছেন বলে অভিযোগ ওঠে। এরপর থেকে মায়ের কোনো খোঁজ না পাওয়ায় স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন শিশু দুটির বাবা সাকিব।

দুই নবজাতককে বুকে জড়িয়ে সাকিব এখন শুধু মায়ের ফেরার অপেক্ষায়। তিনি বলেন, ‘পাঁচ দিনের জমজ দুই শিশুকে নিয়ে আমি চরম বিপাকে আছি। নবজাতক দুটিকে বাঁচাতে এখন মায়ের খুব প্রয়োজন। আমি এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা চাই। মা যেন দ্রুত ফিরে এসে সন্তান দুটিকে কোলে তুলে নেয়। আমি সেই অপেক্ষায় আছি।’

সাকিবের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের ইশারা বা কোনো ধরনের প্ররোচনায় তার স্ত্রী সন্তানদের রেখে চলে যেতে পারেন বলে তিনি সন্দেহ করছেন। তবে এ অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে মারিয়া কেন পাঁচ দিনের দুই সন্তানকে রেখে চলে গেছেন, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে মায়ের অনুপস্থিতিতে দুই নবজাতকের যত্ন ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পরিবার। পরিবারের সদস্যদের আশা, যেকোনো ভুল বোঝাবুঝি বা পরিস্থিতির অবসান ঘটিয়ে মারিয়া দ্রুত সন্তানদের কাছে ফিরে আসবেন।

ঘটনাটি নিয়ে ঘাটাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, ‘গত রাতে আমরা এ ধরনের একটি জিডি পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং শিশুটির মাকে খুঁজে বের করে সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’

এখন ধাড়িয়াল গ্রামের ওই বাড়িতে সবচেয়ে বড় অপেক্ষা—কখন ফিরবেন মা? আর কখন মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাবে মাত্র পাঁচ দিনের সেই দুই অবুঝ শিশু?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই নবজাতককে রেখে হঠাৎ উধাও মা, দিশেহারা বাবা

সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬