ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এসএসসির ফল পুনঃনিরীক্ষা : যশোর বোর্ডে আবেদন ৭৫ হাজার

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরীক্ষার ফলাফল পছন্দ না হওয়ায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে এবং সবচেয়ে কম আবেদন জমা পড়েছে খ্রিষ্টধর্ম বিষয়ে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এবারই প্রথম আবেদনকারীদের খাতা পুনঃনিরীক্ষণ করা হবে। এরআগে শুধুমাত্র প্রাপ্ত নম্বর যোগ করে দেখা হতো।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বোর্ডের অধীনে মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন এবং গড় পাসের হার ৬৬.২৭ শতাংশ। প্রকাশিত এই ফলাফল যাদের মনঃপূত হয়নি, তাদের জন্য ফলাফল প্রকাশের পর ৭ দিন অর্থাৎ ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষুব্ধ শিক্ষার্থীদের ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়েছে।

বোর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি ১ম ও ২য় পত্রের জন্মপ্রতিটি বিষয়ের বিপরীতে ১৫ হাজার ৩৪টি করে। অন্যদিকে, সবচেয়ে কম আবেদন পড়েছে খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে, মাত্র ৪টি। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে গণিতে ৭ হাজার ১৭টি এবং উচ্চতর গণিতে ৩ হাজার ৯টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি বাংলা ১ম ও ২য় পত্রের জন্য ৩ হাজার ৭১৩টি করে আবেদন এসেছে। এ ছাড়া রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ৪ হাজার ও ৩ হাজারের অধিক আবেদন জমা পড়েছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী জানান, এবারই প্রথম আবেদনকারীদের খাতা পুনঃনিরীক্ষণ করা হবে। এরআগে শুধুমাত্র প্রাপ্ত নম্বর যোগ করে দেখা হতো। নিয়ম অনুযায়ী আগামী এক মাসের মধ্যে এই পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করার ইচ্ছে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এসএসসির ফল পুনঃনিরীক্ষা : যশোর বোর্ডে আবেদন ৭৫ হাজার

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬