ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক নির্মূলে দরকার শুধু আইন নয়, দরকার কর্মকর্তাদের উদ্যোগ ‘খদর’-এ খাসি না থাকায় ভেঙেছিল বিয়ে, শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল ডিসেম্বরেই স্থানীয় সরকারের ভোট! প্রস্তুতিতে ইসি সিলেট সিটি নির্বাচন ঘিরে সরব রাজনীতি, বিএনপির ৬ ও জামায়াতের ৩ সম্ভাব্য প্রার্থী হজ-ওমরাহে গিয়ে ভিক্ষা বরা যাবে না, পাকিস্তানি নাগরিকদের সতর্কতা মাভাবিপ্রবিতে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে ঢাকার ক্ষোভ, রাষ্ট্রদূতকে তলব শেষ পর্যন্ত সেই জামাল উদ্দিনও চলে গেলেন নিম্নচাপের প্রভাবে ৫ দিন বাড়তে পারে বৃষ্টি ‘পিংক বাস’ চালু, নারীদের যাতায়ানে নতুন স্বস্তি!

‘খদর’-এ খাসি না থাকায় ভেঙেছিল বিয়ে, শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘খদর’-এ খাসির মাংস না থাকায় বিয়ের আসর ছেড়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই জাপানপ্রবাসী জুনায়েদ মিয়ার বিয়ে অবশেষে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফেসবুক পোস্টে জুনায়েদ লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো।’ একই সঙ্গে সুখী ও শান্তিময় দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ঘটনার শুরু সোমবার (১৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে। সেখানে বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের জন্য ঐতিহ্যবাহী ‘খদর’ পরিবেশন করা হয়। বড় থালায় পরিবেশিত এই খাবারে খাসির মাংস না থাকায় ক্ষুব্ধ হন বর জুনায়েদ।

স্থানীয়দের ভাষ্য, কনের বাড়িতে পৌঁছানোর পর থেকেই বিয়ের কিছু আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন তিনি। অভ্যর্থনার সময় ফুল নিয়ে বিরূপ মন্তব্য করার পর তোরণ ও বরণের আনুষ্ঠানিকতা শেষ করে তাকে খাবারের জন্য বসানো হয়।

খাবার পরিবেশনের পর ‘খদর’-এ খাসির মাংস না দেখে তিনি আপত্তি জানান। খাসির মাংস ছাড়া খাবেন না এবং বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করবেন না—এমন অবস্থান নেন তিনি।

কনের স্বজন ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে বিয়ের আনুষ্ঠানিকতা অসমাপ্ত রেখেই একা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন জুনায়েদ।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ‘খদর’-এ খাসি না থাকায় বর বিয়ে ছেড়ে চলে গেছেন—এমন খবর নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়া।

তবে এক দিনের মধ্যেই নাটকীয় মোড় নেয় ঘটনাটি। সব আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে জুনায়েদ ও তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘খদর’-এ খাসি না থাকায় ভেঙেছিল বিয়ে, শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬