ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‘পিংক বাস’ চালু, নারীদের যাতায়ানে নতুন স্বস্তি!

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও যাত্রীবান্ধব যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শুধু বাস চালু করাই সরকারের লক্ষ্য নয়, পুরো সেবাকে ধীরে ধীরে আরও উন্নত ও নারীবান্ধব করে তোলা হবে। আগামী দিনে নতুন রুটে বাস চালুর পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানো হবে।

শুরু ১৪ বাসে, চলবে তিন জেলায়

বিআরটিসি জানিয়েছে, শুরুতে মোট ১৪টি বিশেষ বাস দিয়ে ‘পিংক বাস’ সেবা চালু হয়েছে।

  • ঢাকা: ১০টি রুটে ১০টি বাস
  • চট্টগ্রাম: ২টি রুটে ২টি বাস
  • বগুড়া: ২টি রুটে ২টি বাস

ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস।

নারীবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি নারী চালক দ্বারা পরিচালিত পরিবহনব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে।

অপেক্ষা থেকে নামা—পুরো যাত্রাই নিরাপদ করতে হবে

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারীদের নিরাপত্তা শুধু বাসের ভেতরে সীমাবদ্ধ রাখলে হবে না। বাসে ওঠার আগে অপেক্ষা করা, বাসে ওঠা, যাতায়াত এবং গন্তব্যে নেমে যাওয়া—পুরো প্রক্রিয়াটিই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে হবে।

তিনি বলেন, অপেক্ষার সময় অনেক নারী বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। বাসের ভেতরের ব্যবস্থাপনাতেও অস্বস্তি তৈরি হয়। আবার বাস থেকে নামার সময়ও অনেক ক্ষেত্রে নিরাপত্তার ঘাটতি থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সেবাটিকে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। পরিবার, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই নারীদের সক্ষমতাকে কাজে লাগাতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা জরুরি।

‘কয়েক মাস পর যেন হারিয়ে না যায়’

নতুন এই সেবা যেন উদ্বোধনের কয়েক মাস পর বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন মন্ত্রী।

বিআরটিসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, মঙ্গলবার যে সেবা শুরু হয়েছে, দুই মাস পর এর মান আরও ভালো করতে হবে। শুরুতে জনবল ও লজিস্টিক ব্যবস্থাপনায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তবে প্রতিদিন সেবার মান উন্নত করতে হবে।

আসছে আরও ২০০ ই-বাস

পরিবেশবান্ধব গণপরিবহন গড়ে তুলতে ২০০টি ইলেকট্রিক বাস (ই-বাস) সরাসরি কেনার উদ্যোগের কথাও জানিয়েছেন মন্ত্রী।

এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এগুলো চালু হলে পিংক বাসের রুট ও পরিসর আরও বাড়ানো সম্ভব হবে।

ভবিষ্যতে ঢাকার বাইরে অন্যান্য বিভাগেও নারী-কেন্দ্রিক এই বাসসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বদলাবে ঢাকার বাস রুট ব্যবস্থাপনাও

ঢাকার বাস রুট রেশনালাইজেশনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শেখ রবিউল আলম। তাঁর ভাষ্য, কিছু রুট বাস্তবে নেই, অথচ সেসব রুটের পারমিট রয়েছে। আবার কোথাও পারমিট না থাকলেও বাস চলছে।

যাত্রীদের বর্তমান চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে বাস রুট ও রুট পারমিট নতুন করে নির্ধারণ এবং ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী জানান, বিআরটিসি বর্তমানে প্রায় ১ হাজার ২০০ বা তার বেশি বাস পরিচালনা করছে এবং সংস্থাটি বর্তমানে লোকসানে নয়, বরং ব্রেক-ইভেন অবস্থায় রয়েছে। তবে সেবার মান ও পরিচালন ব্যবস্থায় এখনও ঘাটতি রয়েছে। পুরোনো ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করার ওপর গুরুত্ব দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘পিংক বাস’ চালু, নারীদের যাতায়ানে নতুন স্বস্তি!

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬