ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে হাইকোর্টের রুল জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত জঙ্গল ছেড়ে লোকালয়ে বিষধর সাপ, খাদ্যসংকট ও সংকুচিত আবাসস্থলই কি কারণ? এসএসসি ও সমমানের ফল সোমবার, জানা যাবে ৩ উপায়ে একই খাটে মা-ছেলের লাশ, শিশুর হাত-পা বাঁধা—যশোরে রহস্যজনক মৃত্যু মাকে খুঁজতে এসে মিলল পলিথিনে মোড়ানো মরদেহ, মেলেনি মাথা ও পা কম বয়সেই বন্ধ্যাত্বের ঝুঁকি? নারীদের ৩ লক্ষণে সতর্ক হওয়ার পরামর্শ ইনফ্লুয়েঞ্জা ঠেকাতে নতুন আশার আলো, প্রবীণদের জন্য এমআরএনএ ফ্লু টিকা

একই খাটে মা-ছেলের লাশ, শিশুর হাত-পা বাঁধা—যশোরে রহস্যজনক মৃত্যু

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বাঘারপাড়ায় বসতঘরের একই খাট থেকে এক নারী ও তাঁর ছয় বছরের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির হাত-পা বাঁধা ছিল। আর মায়ের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য।

শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) এবং তাঁদের ছয় বছরের ছেলে জিসান

স্বজনদের ভাষ্য, ঘরের ভেতর একই খাটে মা ও ছেলের মরদেহ পড়ে ছিল। জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে জুবায়দার গলায় ওড়না প্যাঁচানো ছিল। তবে ওড়নার দুই প্রান্ত তাঁর নিজের হাতের মধ্যে ধরা অবস্থায় ছিল বলে স্বজনরা জানান।

ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

নিহত জুবায়দার ছোট বোন পিনজিরা জানান, তাঁর বোনজামাই জাকির হোসেন দীর্ঘদিন বিদেশে থাকার পর প্রায় এক বছর আগে দেশে ফেরেন। জাকিরের সঙ্গে তাঁর ভাই শিহাবের জমিজমা নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

তবে স্থানীয় এক প্রতিবেশীর দাবি, পরিবারের বাইরে জাকিরের তেমন কোনো শত্রুতা ছিল না।

বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি দেখে বিষয়টিকে সাধারণ আত্মহত্যা বলে মনে হচ্ছে না। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একই খাটে মা-ছেলের লাশ, শিশুর হাত-পা বাঁধা—যশোরে রহস্যজনক মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬