ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা কাঁচামরিচে স্বস্তি, তবে ডিম-মাছের বাজারে অস্থিরতা সড়কে একদিনে প্রাণ গেল ১৬ জনের, সিলেটে বাস সংঘর্ষে নিহত ৮ নগ্ন প্রেমে, নগ্ন মনে ইলিয়াস আলী গুমের ঘটনা পৃথক মামলা হিসেবে তদন্তের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে থাকছে ভর্তি পরীক্ষা ৫ শতাংশ মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, নতুন মজুরি বোর্ড গঠনের দাবি চা শ্রমিক ইউনিয়নের টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

মির্জা ফখরুল -পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উত্তরাধিকার সূত্রে যখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে কাজ শুরু করতে হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর হোটেল হলিডে ইন-এ টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বিএনপির কপাল খারাপ। যখনই ক্ষমতায় আসে, তখনই একটি ভেঙে পড়া রাষ্ট্রীয় কাঠামো উত্তরাধিকার হিসেবে পায়।”

তিনি অভিযোগ করেন, বিগত সরকার গ্যাস অনুসন্ধানে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি; বরং দেশকে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দিকে ঠেলে দিয়েছে। একই সঙ্গে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ খাতকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ব্যাংক খাতের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, আর্থিক খাতও মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। ব্যাংকগুলোকে পুনরুদ্ধার করাই বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ।

গণতন্ত্র ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, গণতন্ত্র শুধু একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। ব্যক্তি ও রাষ্ট্রীয় আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা না হলে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি পরমতসহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সরকারের সমালোচনা অবশ্যই হবে, তবে একই সঙ্গে সরকারকে কাজ করার সুযোগও দিতে হবে। পাশাপাশি গণমাধ্যমকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে হবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম, এনটিভির প্রধান বার্তা সম্পাদক কাঞ্চন, মাই টিভির প্রধান সম্পাদক মাহমুদ আল হাসান, মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক রাশেদুল হক, স্টার টেলিভিশনের সিইও মোকসেদুল করিম বাবু, এখন টেলিভিশনের সিইও আখতারুজ্জামান বাবু, মারুফ কুমার খান সোহেল এবং ডেইলি ওয়াদারের সম্পাদক ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬