ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর ঘরে নির্যাতন, কর্মক্ষেত্রে নিপীড়ন—নারীর নিরাপত্তা কোথায়? জনসনের বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, ৫৫০ কোটি ডলারে সমঝোতা! লিখিত আশ্বাস না পেলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘আরশোলা’ নেতার সয়াবিন তেলেও মাইক্রোপ্লাস্টিক, লিটারে মিলল ৫৪ হাজার প্লাস্টিক কণা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের জোর গুঞ্জন, নেতৃত্বে আসতে পারেন কারা? ৭ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত এমপি গোলাম রসুল গণভোটের রায় এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, তিন দিন ভারি বৃষ্টির শঙ্কা

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিল্পখাতে বিদ্যমান গ্যাস সংকট দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শওকত আজিজ রাসেল বলেন, সময়োপযোগী সিদ্ধান্তের অভাবেই শিল্পখাতে বর্তমান গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের উদ্যোগে এ সমস্যার কার্যকর সমাধান হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল শিল্পের বর্তমান পরিস্থিতি গভীরভাবে অনুধাবনের চেষ্টা করছেন। খাতটির সংকট নিরসনে সরকারের আন্তরিক অবস্থান উদ্যোক্তাদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিটিএমএ সভাপতি আরও জানান, গ্যাস সংকটের কারণে পুরোপুরি বন্ধ কিংবা আংশিকভাবে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোর অবস্থা মূল্যায়নে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। কোন কারখানার কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নির্ধারণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬