ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই বাংলাদেশ হবে বৈশ্বিক উৎপাদন হাব: প্রধানমন্ত্রী সাংবাদিকতার স্বীকৃতি নির্ধারণে প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষ: তথ্যমন্ত্রী এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ ভারতের যশোরে যুবককে কুপিয়ে হত্যা, ঘাতক আটক যশোরে র‍্যাব-৬ মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে টাউন হল মিটিং পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর (তালিকাসহ) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা, নতুন সমীকরণের আভাস

যশোরে র‍্যাব-৬ মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে টাউন হল মিটিং

​শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ও বিভিন্ন সামাজিক অপরাধ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। র‍্যাব-৬, যশোরের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এই সভার অনুষ্ঠিত হয়।

​দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এই সভায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল তাহমিদ হাসান, ছাত্রসমাজ, যুবসমাজ, স্থানীয় অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে মতামত প্রকাশ করেন এবং অপরাধ দমনে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স। তিনি তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের কুফল তুলে ধরেন এবং সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার, ইভটিজিং ও কিশোর গ্যাং কালচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে র‍্যাব-৬ মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে টাউন হল মিটিং

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬