ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জাতীয় পরিচয় শুধু ধর্ম দিয়ে নির্ধারিত হয় না: তথ্যমন্ত্রী দ্বিতীয় বিয়ে বিতর্কে এমপি পদ হারানোর শঙ্কায় গাজী নজরুল, বলছেন আইন বিশেষজ্ঞরা একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যান প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কেন নয়, জানতে হাইকোর্টের রুল এহছানুল হককে ওএসডি করার খবর ভিত্তিহীন: জনপ্রশাসন মন্ত্রণালয় এডিআরের মাধ্যমে নিষ্পত্তি ২ লাখ ১১ হাজারের বেশি মামলা প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বৈঠক এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন প্রশ্ন, কাজীর বক্তব্যে বাড়ল বিতর্ক বিএনপির জোটে ক্ষমতার সমীকরণ, সরকার পরিচালনায় অংশ নিতে চান শরিকরা

জাতীয় পরিচয় শুধু ধর্ম দিয়ে নির্ধারিত হয় না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পরিচয় নির্ধারণে শুধু ধর্মীয় পরিচয় নয়, বরং ভাষা, সংস্কৃতি, রাজনৈতিক আকাঙ্ক্ষা ও রাষ্ট্রীয় পরিচয়ও সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের অভিন্ন পরিচয় ‘বাংলাদেশি’; জাতীয় পরিচয় কেবল ধর্ম দিয়ে নির্ধারিত হয় না।

বুধবার (২২ জুলাই) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৪৭ সালে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও পরবর্তী সময়ে ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক বৈষম্য, ভৌগোলিক বাস্তবতা এবং রাজনৈতিক অধিকারের প্রশ্ন গুরুত্ব পেতে শুরু করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ প্রমাণ করেছে, একটি জাতির পরিচয় শুধু ধর্মীয় পরিচয়ের ওপর নির্ভরশীল হতে পারে না।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির চূড়ান্ত সংগ্রাম। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও সামরিক প্রতিরোধ জাতিকে মুক্তিযুদ্ধের পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ প্রেরণা জুগিয়েছিল। পরবর্তীতে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে।

স্বাধীনতার পর রাষ্ট্রের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, সেই প্রেক্ষাপটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর দর্শন প্রবর্তন করেন, যা রাষ্ট্রকেন্দ্রিক জাতীয় পরিচয়ের ধারণাকে প্রতিষ্ঠিত করে।

তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের মূল দর্শন হলো—বাংলাদেশের সব নাগরিকই বাংলাদেশি। এ পরিচয় কোনো নির্দিষ্ট ধর্ম, ভাষা, বর্ণ, জাতিগোষ্ঠী বা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশের সব ধর্মাবলম্বী, ভাষাভাষী ও নৃগোষ্ঠীর মানুষের বৈচিত্র্যকে ধারণ করে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ কেবল একটি রাজনৈতিক দর্শন নয়, এটি একটি বহুত্ববাদী সমাজব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাষ্ট্রীয় পরিচয়ের ধারণা। এ দর্শনের মাধ্যমে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করা সম্ভব। তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. শামছুল আলম।

ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউট্যাব জবি শাখার সাধারণ সম্পাদক ও বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. নাছির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ-উল আজম সওদাগর এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তাফিজ আহমেদ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত ঘোষণাফলকে শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী। পরে সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন এলাকায় দুটি বৃক্ষরোপণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় পরিচয় শুধু ধর্ম দিয়ে নির্ধারিত হয় না: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬