ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল

মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিযুদ্ধে শহিদ এবং গণহত্যার শিকার ব্যক্তিদের একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, দীর্ঘদিনেও এ ধরনের নির্ভুল তালিকা তৈরি না হওয়ায় বর্তমান সরকার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য জানতে চান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদ এবং গণহত্যার শিকার ব্যক্তিদের তালিকা প্রণয়ন ও শহিদ পরিবারের সঠিক সংখ্যা নির্ধারণে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষ গণহত্যার শিকার হয়েছেন। কিন্তু স্বাধীনতার এত বছর পরও তাদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি। অথচ তাদের আত্মত্যাগের বিনিময়েই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।

তিনি বলেন, এ বাস্তবতা বিবেচনায় বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে গবেষণাভিত্তিক একটি পূর্ণাঙ্গ শহিদ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে বিশেষজ্ঞ গবেষকদের নিয়ে সভা আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় এবং একটি বিস্তারিত ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী তালিকা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মুক্তিযুদ্ধে শহিদ এবং গণহত্যার শিকার ব্যক্তিদের একটি নির্ভুল, গ্রহণযোগ্য ও তথ্যসমৃদ্ধ তালিকা প্রস্তুত করা সম্ভব হবে। একই সঙ্গে তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬