কারিগরি শিক্ষাই আগামীর বাংলাদেশ : প্রতিমন্ত্রী নুর

- সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, কারিগরি শিক্ষা বিস্তারের মাধ্যমেই বেকারত্ব কমানো সম্ভব এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি।
রবিবার (৬ জুলাই) বিকেলে বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পরিদর্শন ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে পারলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে এবং রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে। বিদেশগামী কর্মীদের জন্য ভাষা ও স্কিল ট্রেনিং বাধ্যতামূলক করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, রেফ্রিজারেশন ও অটোমোবাইলসহ বিভিন্ন ট্রেডের কার্যক্রম ঘুরে দেখেন এবং আধুনিক প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর ওপর জোর দেন।
শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন সমস্যা তুলে ধরলে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও টিটিসির শিক্ষকরা উপস্থিত ছিলেন।



















