ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে র‍্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে তিন সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ভেনেজুয়ালায় ভূমিকম্প: ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে ৮ দিন বেঁচে ছিলেন হারনান বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন চিকিৎসক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শান্তি বৈঠকেই ইরানি নেতাদের হত্যার ছক ইসরায়েলের!

যশোরে র‍্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে র‍্যাব-৬ এর অভিযানে দুটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় মো. সোহেল পারভেজ (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৬ ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরতলীর বড় ভেকুটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সোহেল পারভেজ ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

র‍্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর একেএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই বাড়িতে দুটি তক্ষক রাখা আছে। তথ্য যাচাই করে অভিযান চালিয়ে তক্ষক দুটি উদ্ধার করা হয় এবং সোহেল পারভেজকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা তক্ষক দুটি বন বিভাগের কাছে নিরাপদ হেফাজতের জন্য হস্তান্তর করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে র‍্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬