ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে র‍্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে তিন সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ভেনেজুয়ালায় ভূমিকম্প: ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে ৮ দিন বেঁচে ছিলেন হারনান বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন চিকিৎসক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শান্তি বৈঠকেই ইরানি নেতাদের হত্যার ছক ইসরায়েলের!

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের মূল শক্তি ও একমাত্র মানদণ্ড হলো বস্তুনিষ্ঠতা। দায়িত্বশীল ও নির্ভুল সাংবাদিকতার মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়, আর তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি হয়।

শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক সাধারণ সভা–২০২৬ ও রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণমাধ্যম শুধু তথ্যের উৎস নয়, বরং রাষ্ট্র ও বিচারব্যবস্থা সম্পর্কে জনগণের ধারণা গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই বিচার বিভাগ-সংক্রান্ত সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব আরও বেশি।

তিনি আরও বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। জনগণ রাষ্ট্রের কার্যক্রম কতটা স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে, তা গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমেই জানতে পারে।

জহির উদ্দিন স্বপন বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যেখানে নাগরিকরা ন্যায়বিচারের জন্য আশ্রয় নেন। ফলে এ সংক্রান্ত সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা অত্যন্ত জরুরি।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন। তার মতে, এখন ভুয়া ছবি, ভিডিও ও তথ্য তৈরি করা সম্ভব হচ্ছে, যা বাস্তবের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আইন আধুনিকায়ন জরুরি।

মন্ত্রী জানান, সরকার সাইবার আইন হালনাগাদে কাজ করছে এবং এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। তবে কার্যকর ও সময়োপযোগী আইন প্রণয়নে সাংবাদিক, আইনজীবী ও বিশেষজ্ঞদের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে তিনি বলেন, ল’ রিপোর্টার্স ফোরামের ভূমিকা শুধু সংগঠনগত কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে সমাজ ও রাষ্ট্রের জটিল বাস্তবতায় দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত।

এলআরএফের সভাপতি হাসান জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলীসহ বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬