ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩০ জুন) এক বিশেষ বাণীতে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক রাষ্ট্র পরিচালনায় নির্ভুল, হালনাগাদ ও নির্ভরযোগ্য পরিসংখ্যান নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। বিশেষ করে সরকারি জনবল ব্যবস্থাপনা, প্রশাসনিক সংস্কার ও মানবসম্পদ উন্নয়নে সঠিক তথ্য-উপাত্তের গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের নির্ভরযোগ্য ও হালনাগাদ পরিসংখ্যান প্রশাসনিক পরিকল্পনা গ্রহণ এবং কার্যকর সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগ থেকে প্রকাশিত হতে যাওয়া ‘Statistics of Public Servants, 2025’ বা ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২৫’ প্রকাশনা উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, এ প্রকাশনায় দেশের বেসামরিক সরকারি জনবলের বিস্তারিত তথ্য সংকলন করা হয়েছে। এতে অনুমোদিত পদ, কর্মরত জনবল, শূন্য পদ, গ্রেডভিত্তিক জনবল এবং নারী-পুরুষভিত্তিক পৃথক পরিসংখ্যান অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এই প্রকাশনা সরকারি জনবল ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও তথ্যনির্ভর ও কার্যকর করবে। পাশাপাশি সরকারি প্রশাসন ও মানবসম্পদ বিষয়ে গবেষণার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে কাজ করবে।

তিনি প্রকাশনাটির সঙ্গে সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বলেন, এর গুণগত মান উন্নয়নে ভবিষ্যতেও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬