ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি শেষে ব্রিফিংয়ের সময় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৩ জুন) জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য চলাকালে সাংবাদিকদের সঙ্গে নেতাকর্মীদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন সাংবাদিককে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিলে তারা প্রতিবাদ করেন। এরপরই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।

হামলায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী ও দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় রাব্বীর মুখে আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিক্যালে নেওয়া হয়।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন। কর্মসূচি শেষে বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তিনি দাবি করেন, কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধানমন্ডিতে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকদের ওপর হামলা

সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬