ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের গোপন প্রেম ফাঁস! বিষাক্ত মাশরুমে সাংবাদিকের মৃত্যু

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

অলিম্পিক স্বর্ণজয়ী জিমন্যাস্ট এলিনা কাবায়েভার সঙ্গে ভ্লাদিমির পুতিন

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচিত প্রতিবেদন প্রকাশ করে একসময় আলোচনার কেন্দ্রে থাকা সাংবাদিক গ্রেগরি নেখোরোশেভ মারা গেছেন। ৬৯ বছর বয়সী এই সাংবাদিক লাটভিয়ার রাজধানী রিগায় মৃত্যুবরণ করেন।

লাটভিয়ার সংবাদমাধ্যম ডেলফির প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বাড়ির আঙিনা থেকে সংগ্রহ করা মাশরুম খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন নেখোরোশেভ। পরে জানা যায়, সেগুলো বিষাক্ত ছিল। ধারণা করা হচ্ছে, বিষক্রিয়াতেই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে।

নেখোরোশেভ ২০০৮ সালে রুশ সংবাদপত্র ‘মস্কোভস্কি করেসপনডেন্ট’-এর প্রধান সম্পাদক ছিলেন। ওই বছর তাঁর সম্পাদিত পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয়—পুতিন তাঁর তৎকালীন স্ত্রী লিউদমিলাকে বিচ্ছেদের পর অলিম্পিক স্বর্ণজয়ী জিমন্যাস্ট এলিনা কাবায়েভাকে বিয়ে করার পরিকল্পনা করছেন।

প্রতিবেদনটি প্রকাশের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। চাপের মুখে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। পরে নেখোরোশেভ দাবি করেন, রুশ নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ ও হুমকি দিয়েছিলেন। এরপর তিনি রাশিয়া ছেড়ে লাটভিয়ায় রাজনৈতিক আশ্রয় নেন।

নেখোরোশেভই প্রথম সাংবাদিকদের একজন, যিনি প্রকাশ্যে কাবায়েভার নাম পুতিনের কথিত ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে সামনে আনেন। এ কারণে তিনি নিজেকে পুতিনের ‘ব্যক্তিগত শত্রু’ বলেও উল্লেখ করেছিলেন।

রিগায় নির্বাসিত জীবন কাটানোর সময়ও তিনি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনরা। তবে মৃত্যুর আগে পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন বলে জানান বন্ধু ও সহকর্মীরা।

পুতিন ও এলিনা কাবায়েভার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা থাকলেও দুজনের কেউই তা প্রকাশ্যে স্বীকার করেননি। ক্রেমলিনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য থেকে বিরত থেকেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুতিনের গোপন প্রেম ফাঁস! বিষাক্ত মাশরুমে সাংবাদিকের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬