ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ রোগ নিয়ে হজে যাওয়া যাবে না, নিষেধাজ্ঞা সৌদির

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র হজকে সামনে রেখে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষ। নির্দিষ্ট কিছু গুরুতর ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের এবার হজে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হজের শারীরিকভাবে কষ্টসাধ্য আনুষ্ঠানিকতা নিরাপদে সম্পন্ন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষিদ্ধ তালিকায় যেসব শারীরিক জটিলতা রয়েছে:

*কিডনির জটিলতা বা ডায়ালাইসিস প্রয়োজন এমন অবস্থা
*গুরুতর হৃদরোগ বা হার্ট ফেইলিউর
*লিভার সিরোসিস
*জটিল মানসিক রোগ বা ডিমেনশিয়া
*বার্ধক্যজনিত চরম শারীরিক দুর্বলতা
*গর্ভধারণের শেষ তিন মাসে থাকা অন্তঃসত্ত্বা নারী

এছাড়া টিকাদানেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সব হজযাত্রীর জন্য মেনিনোকোক্কাল মেনিনজাইটিস প্রতিরোধে ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। হজ শুরুর অন্তত ১০ দিন আগে এই টিকার ডোজ নিতে হবে।

উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য কোভিড-১৯ এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা-এর আপডেট টিকা নেওয়ারও জোরালো পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষের মতে, এসব নির্দেশনা মেনে চললে হজযাত্রীরা নিরাপদে ও সুস্থভাবে তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬ রোগ নিয়ে হজে যাওয়া যাবে না, নিষেধাজ্ঞা সৌদির

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬