সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে গলায় ফাঁস দিয়ে ট্রলি চালকের আত্মহত্যা
জয়পুরহাট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গলায় ফাঁ স দিয়ে আ ত্ম হ ত্যা করেছেন মাসুদ (৩২) নামে এক ট্রলি চালক। তিনি উপজেলার মহব্বতপুর নাগরপাড়া গ্রামের মজিবরের ছেলে।
২৮ (এপ্রিল) মঙ্গলবার ভোরে উপজেলার মহব্বতপুর নাগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে তিনি দিবাগত রাতে কোন এক সময় গলায় ফাঁ স দিয়ে আ ত্ন হ ত্যা করেন। তবে আজ ভোরে তার লাশ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারে কাজ করছে। তবে কী কারণে তিনি আত্ম হ ত্যা করেছেন তা জানা যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।






















