ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আরও কয়েকদিন বৃষ্টিতে ভিজবে দেশ! ভারী বর্ষণের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারী বর্ষণ ও ঝড়ো বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে তাপপ্রবাহের অবসান ঘটলেও কোথাও কোথাও জলাবদ্ধতা ও সাময়িক দুর্ভোগের আশঙ্কা রয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, প্রথম দুই দিন (২৬ ও ২৭ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রভাব বেশি থাকবে এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

তৃতীয় দিন (২৮ এপ্রিল) থেকে বৃষ্টির এলাকা আরও বিস্তৃত হয়ে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে।

চতুর্থ ও পঞ্চম দিন (২৯ ও ৩০ এপ্রিল) দেশের রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

বৃষ্টিপাতের প্রভাবে চলমান মৃদু তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হবে। এ সময় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, অতি ভারী বর্ষণের এই প্রবণতা ৩০ এপ্রিল পর্যন্ত চলতে পারে। এরপর মে মাসের শুরু থেকে বৃষ্টিপাতের তীব্রতা ধীরে ধীরে কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আরও কয়েকদিন বৃষ্টিতে ভিজবে দেশ! ভারী বর্ষণের সতর্কতা

সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬