ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইভীকে একের পর এক শ্যোন অ্যারেস্ট: বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে একের পর এক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো কেন অবৈধ হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আইভীকে নতুন মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশও দিয়েছেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

আইনজীবীরা জানান, হাইকোর্ট থেকে ১০টি মামলায় জামিন পাওয়ার পরও নতুন করে আরও দুই মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এসব শ্যোন অ্যারেস্টের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়।

এর আগে গত ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত একটি হত্যা মামলায় কারাবন্দি অবস্থায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তার বিরুদ্ধে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইভীকে একের পর এক শ্যোন অ্যারেস্ট: বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬