চোটের ধাক্কায় লোনে ক্রিকেটার নিচ্ছে চেন্নাই!
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২২ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফুটবলের মতো লোনে খেলোয়াড় নেওয়ার নিয়ম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। চোট সমস্যায় বিপর্যস্ত চেন্নাই সুপার কিংস–কে এমন পরামর্শই দিয়েছেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
অশ্বিনের মতে, দলে একের পর এক চোটের কারণে প্রয়োজনে অন্য দল থেকে তরুণ ক্রিকেটার লোনে নেওয়া যেতে পারে। তিনি উদাহরণ হিসেবে বেঙ্গালুরুর তরুণ ব্যাটার বিহান মলহোত্রকে নেওয়ার কথা বলেন। পাশাপাশি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের মতো প্রতিভাবানদের সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি।
অশ্বিন বলেন, “এটা সেরা সময় তরুণদের সুযোগ দেওয়ার। যারা এখনও আইপিএলে খেলেনি, তাদের লোনে এনে ব্যবহার করা যেতে পারে।”
প্রস্তাব অনুযায়ী, লোনে নেওয়া ক্রিকেটার মৌসুমের বাকি সময় সংশ্লিষ্ট দলে খেলবেন, তবে নিজের মূল দলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না।
কীভাবে কাজ করতে পারে লোন নিয়ম
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী—
*লিগ পর্বের নির্দিষ্ট সময়ের মধ্যে লোনে খেলোয়াড় নেওয়া যাবে
*খেলোয়াড়কে নিতে দুই দলের সম্মতি লাগবে
*সর্বোচ্চ ২ ম্যাচ খেলা বা না খেলা ক্রিকেটারই লোনে যেতে পারবেন
*একবার লোনে গেলে সেই মৌসুমে আর ফিরিয়ে আনা যাবে না
চেন্নাইয়ের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। তবে একাধিক চোট সমস্যার কারণে দলটি বিকল্প ভাবতে পারে বলে ক্রিকেট মহলে আলোচনা চলছে।
অশ্বিনের এই প্রস্তাব বাস্তবায়িত হলে আইপিএলে দল গঠনের ধরন ও কৌশলে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

























