ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কৌশল, বৈভবকে আড়ালে রাখার পরিকল্পনা!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে এবার চাপমুক্ত রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে রাজস্থান রয়্যালস। ১৪ বছর বয়সী এই ক্রিকেটারকে টুর্নামেন্ট চলাকালে গণমাধ্যম থেকে যতটা সম্ভব দূরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, আইপিএল চলাকালে বৈভবের মিডিয়ায় উপস্থিতি সীমিত রাখা হতে পারে। তাকে নিয়ে অতিরিক্ত আলোচনা ও প্রত্যাশার চাপ কমাতেই এমন উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগও চান, বাইরের চাপ থেকে দূরে থাকুক বৈভব। তিনি বলেন, “অধিনায়ক হিসেবে আমি ওকে বলব, খুব বেশি মিডিয়ার সামনে না আসতে এবং সময়টা উপভোগ করতে।”

পরাগ আরও জানান, দলের ভেতরে বৈভবকে নির্দিষ্ট ভূমিকায় রাখা হবে—মাঠে নেমে নিজের স্বাভাবিক খেলাটা খেলাই হবে তার প্রধান কাজ।

এদিকে, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীপতি বালাজিও মনে করছেন, দ্বিতীয় মৌসুমে বৈভবের জন্য চ্যালেঞ্জ আরও বাড়বে। তার মতে, প্রতিপক্ষ দলগুলো ইতোমধ্যেই তাকে নিয়ে বিশ্লেষণ করেছে, ফলে পারফরম্যান্স ধরে রাখা সহজ হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন কৌশল, বৈভবকে আড়ালে রাখার পরিকল্পনা!

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬