ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।

রুদ্ধদ্বার এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তারেক রহমান।

এ সময় তারেক রহমানের কন্যা জাইমা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএনপি সূত্রে জানা গেছে, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরা নতুনদের সঙ্গে তাদের অভিজ্ঞতাও ভাগাভাগি করবেন।

দলীয় সূত্র জানায়, সরকার ও সরকারি দলের সংসদীয় দক্ষতা বৃদ্ধি করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। নতুন এমপিদের সংসদীয় কার্যক্রমে প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

কর্মশালায় সংসদকে কার্যকর করতে সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে আলোচনা করবেন সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সংসদ সদস্যরা।

দুই দিনের এই কর্মশালায় প্রথম দিনের সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নিচ্ছেন। বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশের সংসদ সদস্যরা অংশ নেবেন। দ্বিতীয় দিন শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সদস্যরা এবং বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। ফলে নতুনদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে ধারণা দিতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

দলের এক জ্যেষ্ঠ নেতা জানান, কর্মশালায় পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন ও পর্যালোচনা, সংসদে বক্তব্য উপস্থাপন, নিজ নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরা এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেওয়ার পদ্ধতি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬