ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে কোন আসনগুলো গুরুত্বপূর্ণ? পুকুরের জমি ভরাট করে প্লট বিক্রি, রাজস্ব ফাঁকির শঙ্কা ১০ কোটি টাকা হামলার আশঙ্কা, উদ্বোধনের আগেই স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী অবরোধে অবরুদ্ধ সাজেক, খাদ্যসংকটে স্থানীয়রা এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি, পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা! তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়নে আবেদন চলছে, শেষ সময় ৩০ নভেম্বর সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ১০ লাখ টাকা ভাগাভাগি

আইসিইউতে পরীমণির মেয়ে

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির মেয়ে আইসিইউ ভর্তি । একইসঙ্গে তার ছেলে পূণ্যসহ মা পরীমণি নিজেও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে। সোমবার (১৮ আগস্ট) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

ফেসবুকে পরীমণি লেখেন, ‘আমার মেয়ে আইসিইউতে। আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর। আমার ১০৩.৫ ডিগ্রি জ্বর এবং সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট। আল্লাহ।’

এর আগে ছেলে পূণ্যসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি। শারীরিকভাবে অসুস্থা থাকায় ছেলেসহ তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরবর্তীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার ছেলেরও জ্বর।

পরীমণির তীব্র শ্বাসকষ্টের সমস্যার জন্য নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক। এ তথ্য জানিয়ে তার ঘনিষ্ঠজন জানান, পরীমণির শ্বাসকষ্টের সমস্যা কমেছে। তবে এখনো প্রচণ্ড জ্বর আছে। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন। শরীরও ব্যথা। চিকিৎসকরা কয়েক দিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন অভিনেত্রীকে।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় ছেলে পূণ্যর। ছেলের জন্মের পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। এরপর নিজেকে ফিট করে ফের ক্যামেরার সামনে দাঁড়ান। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলে পূণ্য আর কাজ নিয়েই ব্যস্ততা ছিল তার। এরইমধ্যে ২০২৪ সালের মে মাসে জানান, কয়েক মাস আগে একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন তিনি। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বেশ ঘটা করেই মেয়ে মা হওয়ার খবর জানিয়েছিলেন নায়িকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইসিইউতে পরীমণির মেয়ে

সংবাদ প্রকাশের সময় : ১১:২৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫