ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনা ফুটবল সংস্থায় ২৯০০ কোটির দুর্নীতি! বিতর্কে মেসির দেশ মোদির টুইটের পরই সুর বদল সালমানের, শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার, রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে বাড়ছে আলোচনা রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, জানা গেল সম্ভাব্য সময় সরালেই হবে না, বিচারের আওতায় আনতে হবে রাষ্ট্রপতি অপসারণের সিদ্ধান্ত ‘সুসংবাদ’: আসিফ মাহমুদ সরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন! নেপথ্যে হাসিনার সঙ্গে ফোনালাপ? চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই বাংলাদেশ হবে বৈশ্বিক উৎপাদন হাব: প্রধানমন্ত্রী সাংবাদিকতার স্বীকৃতি নির্ধারণে প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষ: তথ্যমন্ত্রী

২০২৬ সালের ঈদুল ফিতরের তারিখ প্রকাশ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৪১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে। পূর্বাভাস অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সূর্যাস্তের সময় নতুন চাঁদ দেখার অনুকূল সম্ভাবনা রয়েছে। যদি ওই রাতে চাঁদ দেখা যায়, তাহলে পরদিন থেকেই রোজা শুরু হবে।

আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা তাদের এক বিবৃতিতে বলেছে,‘শাবান মাসের ২৯ তারিখে সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান অনুকূল থাকবে। তাই ১৮ ফেব্রুয়ারিতে রমজান শুরুর ঘোষণা আসার সম্ভাবনা জোরালো।’ তবে সংস্থাটি স্পষ্ট করেছে, চাঁদ দেখার বিষয়টি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ, তাই রমজানের শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার রিপোর্টের ওপর নির্ভর করবে।

একইসঙ্গে তারা ২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানিয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুসারে,২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২০ মার্চ (শুক্রবার)।

প্রতিটি দেশ তাদের নিজস্ব ধর্মীয় নীতিমালা অনুসারে চাঁদ দেখার বিষয়টি বিবেচনা করে। যেমন সৌদি আরব, আমিরাত, কুয়েত ও কাতারের মতো দেশগুলো জ্যোতির্বিজ্ঞানের গণনাকে গুরুত্ব দিয়ে থাকে।

অন্যদিকে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলো চাঁদ দেখার জন্য চোখে দেখাকে প্রধান মানদণ্ড হিসেবে অনুসরণ করে। ফলে দেশে দেশে রমজান শুরুর তারিখে এক বা দুই দিনের পার্থক্য হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২৬ সালের ঈদুল ফিতরের তারিখ প্রকাশ

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫