ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে কোন আসনগুলো গুরুত্বপূর্ণ? পুকুরের জমি ভরাট করে প্লট বিক্রি, রাজস্ব ফাঁকির শঙ্কা ১০ কোটি টাকা হামলার আশঙ্কা, উদ্বোধনের আগেই স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী অবরোধে অবরুদ্ধ সাজেক, খাদ্যসংকটে স্থানীয়রা এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি, পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা! তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়নে আবেদন চলছে, শেষ সময় ৩০ নভেম্বর সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ১০ লাখ টাকা ভাগাভাগি

পরতে পরতে রহস্য, ঠোঁটে ঠোঁট দেব-শুভশ্রীর

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একসময় কান পাতলেই শোনা যেত দেব-শুভশ্রীর প্রেমের গুঞ্জন। তবে পরবর্তীতে সেই সমীকরণ বদলেছে। স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুখের ঘরকন্না।

অন্যদিকে, বর্তমানে রিল-রিয়েল দুই পরিসরে দেব-রুক্মিণী হিট। সম্পর্কের রসায়ন বদলের পর ফের পর্দায় ফিরল দেব-শুভশ্রীর রোম্যান্স।

‘ধূমকেতু’র প্রথম ঝলকে ঠোঁটে ঠোঁট জুটির। টিজারে তা দেখেই চাপা উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা। ছক ভাঙা এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৪ আগস্ট। আর মাসদুয়েকের অপেক্ষা যেন সইতে পারছেন না অনুরাগীরা।

টিজারে যেন ‘দেব রাজত্ব’। সিংহভাগ জুড়ে শুধু দেব আর দেব। ট্রেলারের শুরুতে বলছেন, “গত ৯ বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি। কোনও দোষ না করেও মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। মৃত্যুকে আর ভয় পাই না।”

আর একেবারে শেষে শোনা গেছে, “সিনেমায় একটা হিরো ভিলেনকে আইন টপকে কুপিয়ে মারলে হিরোই থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন থাকি।” একে তো কৌতূহল উদ্রেক করা সংলাপ। তার উপর আবার দৃশ্য। দু’য়ের মিশেলে যেন রহস্যের জমাট বুনন। লড়াকু ‘ভিলেন’ আর অসমাপ্ত প্রেমকাহিনি নিয়ে যে এগোবে ‘ধূমকেতু’। তারই যেন পূর্বাভাস দিল ছবির টিজার।

এখনও পর্যন্ত দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। নয় বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল ছবির। তবে তা সে সময় সম্ভব হয়নি। অবশেষে আইনি জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে সেই সিনেমা।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ফ্রেমে সেই প্রথম ছকভাঙা চরিত্রে ধরা দিয়েছিলেন দেব। আগে মুক্তি পেলে প্রযোজক হিসাবে ‘ধূমকেতু’র মাধ্যমেই হাতেখড়ি হত দেবের। সঙ্গে প্রযোজক রানা সরকার। যৌথ প্রযোজনায় তৈরি হয় এই ছবিটি।

মাঝে দীর্ঘ সময় পেরলেও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি! আগামী ১৪ আগস্ট ছবি মুক্তি। প্রথম ঝলক দেখে উত্তেজনায় ফুটছেন বাংলার সিনেদর্শকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরতে পরতে রহস্য, ঠোঁটে ঠোঁট দেব-শুভশ্রীর

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫