ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে কোন আসনগুলো গুরুত্বপূর্ণ? পুকুরের জমি ভরাট করে প্লট বিক্রি, রাজস্ব ফাঁকির শঙ্কা ১০ কোটি টাকা হামলার আশঙ্কা, উদ্বোধনের আগেই স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী অবরোধে অবরুদ্ধ সাজেক, খাদ্যসংকটে স্থানীয়রা এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি, পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা! তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়নে আবেদন চলছে, শেষ সময় ৩০ নভেম্বর সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ১০ লাখ টাকা ভাগাভাগি

বিয়ে করলেন হিনা খান

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিনা খান, রকি জয়সওয়ালের বিয়েতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল ধর্ম! বলিমহলের অন্দরে কান পাতলে অন্তত তেমনটাই শোনা যায়। উপরন্তু গোদের উপর বিষফোঁড়ার মতো প্রেমিক যুগলের জীবনে নেমে এসেছে ক্যানসারে খাঁড়া। তবে ‘ধর্মের ধ্বজাধারী’দের রক্তচক্ষুকে উপেক্ষা করেই ক্যানসারে আক্রান্ত অভিনেত্রীকে এই কঠিন সময়ে আগলে রেখেছিলেন কলকাতার ছেলে রকি।

প্রেমিকার মনোবল বাড়াতে কখনও মাথা কামিয়েছেন। কখনও মুখে তুলে দিয়েছেন খাবার। আবার কখনও বা হিনার মক্কা সফরসঙ্গী হয়েছেন কলকাতার ভূমিপুত্র। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রকি এবং হিনা।

image 2025 06 05 011541767

হিনা খানের শরীরে থাবা বসিয়েছে মারণ রোগ ক্যানসার। এই লড়াই যে সহজ নয়, সেকথা বারবার বলেছেন অভিনেত্রী। চলছে কেমোথেরাপি। ক্যানসারের তৃতীয় ধাপ হলেও অদম্য মনের জোর হিনার। মানসিক শক্তি এতটুকু টলেনি তাঁর। অসুস্থ শরীরেও কখনও ব়্যাম্পে হেঁটেছেন তো কখনও বা আবার মক্কায় উমরাহ পালন করতে গিয়েছে অভিনেত্রীকে। এবার বিয়েটাও সেরে নিলেন দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে। পরনে ধূসর রঙের লেহেঙ্গা। মানানসই রুপো-হিরের জরোয়ার গয়নায় কনে হিনাকে দিব্যি লাগছিল দেখতে। রকিও সেজেছিলেন রং মিলান্তি পোশাকে। বিয়ের আসরে বরের ঠোঁট ঠোঁট রেখে প্রেমের অঙ্গীকার করতেও দেখা গেল হিনা খানকে।

enm„ Ze„m

ইনস্টাগ্রামের দীর্ঘ পোস্টে প্রেমের বার্তা দিয়েছেন ‘কলকাতার বউমা’। হিনা লিখেছেন, “দুটি ভিন্ন জগৎ থেকে, আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের পার্থক্যগুলো ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় একত্রিত হয়েছে, জীবনের শেষপ্রান্তে বন্ধন তৈরি হল। আমরা আমাদের ঘর, আমাদের আলো, আমাদের আশা। আমরা সমস্ত বাধা অতিক্রম করেছি। আজ, আমাদের প্রেমে আইনি সিলমোহর পড়ল। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের সকলের আশীর্বাদ কামনা করছি।”

হিনার এই জীবন লড়াইয়ে তিনি এক নন। সঙ্গে রয়েছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়াল। রকি আর হিনা প্রেমে থাকলেও, শোনা যায় বিয়েতে তাঁদের বাধা। ঘনিষ্ঠরা বলেন, রকি ও হিনার এই দীর্ঘ প্রেমের মাঝে এসে পড়েছে ধর্ম! আর সেই কারণেই নাকি বিয়ে নিয়ে গড়িমসি। মূলত, দুই পরিবারের কারণেই নাকি বিয়েটা হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়ে করলেন হিনা খান

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫