ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে কোন আসনগুলো গুরুত্বপূর্ণ? পুকুরের জমি ভরাট করে প্লট বিক্রি, রাজস্ব ফাঁকির শঙ্কা ১০ কোটি টাকা হামলার আশঙ্কা, উদ্বোধনের আগেই স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী অবরোধে অবরুদ্ধ সাজেক, খাদ্যসংকটে স্থানীয়রা এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি, পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা! তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়নে আবেদন চলছে, শেষ সময় ৩০ নভেম্বর সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ১০ লাখ টাকা ভাগাভাগি

মার্কিন তরুণীকে বিয়ে করছেন হিরো আলম!

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ২২২ বার পড়া হয়েছে

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবারও রোনামে বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তাকে নাকি বিয়ে করতে চেয়েছেন আমেরিকায় থাকা এক তরুণী। পেশায় তিনি চিকিৎসক। এমনই দাবি করেছেন হিরো আলম। এদিকে, তার সাবেক স্ত্রী রিয়ামণি ১২ লাখ টাকার খোরপোশ মামলা করেছেন। কিন্তু সেদিকে খুব একটা মাথা ঘামাচ্ছেন অভিনেতা। বিয়ের প্রস্তাব পেয়ে খুশিতে ডগমগ তিনি।

জানা গেছে, গত সোমবার আদালতে খোরপোশ চেয়ে মামলা করেন রিয়ামণি। ভরণপোষণের জন্য ১২ লাখ টাকা দাবি করেন। এরমধ্যেই সংবাদমাধ্যমে হিরো আলম বলেন, তাকে আমেরিকায় নিয়ে যেতে চান এক তরুণী চিকিৎসক। ওই তরুণীর নাম আইয়িশি আক্তার। তিনি নিউ ইয়র্কের কুইনসে বসবাস করেন। আইয়িশি একটি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস শেষ করার পর ইন্টার্ন করছেন।

হিরো আলমের দাবি, ‘আইয়িশির সঙ্গে পরিচয় আমার অনেক দিন আগে থেকেই। আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কথা হয়। আমি যখন সংসদ নির্বাচন করি তখন আইয়িশি আমাকে আর্থিকভাবেও সহযোগিতা করেছেন।’ আইয়িশির সঙ্গে দেখাও হয়েছে জানিয়ে অভিনেতা আরও বলেন, ‘ওর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। ও কিছুদিন আগে দেশে এসেছিল তখন আমি ওর কুমিল্লার বাড়িতে গিয়েছিলাম। কয়েক দিন আগে যখন শুনল আমি বিয়ে করতে যাচ্ছি, তখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিল। বলল, তুমি আমেরিকা চলে আসো। আমি তোমাকে নতুন জীবন দিতে চাই। আর ওসবের মধ্যে পড়ে থেকো না।’

কয়েক দিন আগেই শোনা যায়, ইতি নামের একজন মডেলকে বিয়ে করতে যাচ্ছেন হিরো আলম। সরাসরি না বললেও হিরো আলম বলছিলেন, তিনি এখন প্রেমের সম্পর্কে রয়েছেন। বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে তৃতীয় স্ত্রী রিয়ামণিকে তালাক দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, বহু বিতর্কে জড়ানো হিরো আলম গত বছর সাধারণ নির্বাচনে অংশ নিয়েছিলেন। অনেক বাধাবিপত্তি পেরিয়ে প্রার্থী হলেও তিনি জিততে পারেননি। রাজনৈতিক কেরিয়ারে হতাশাই তার সঙ্গী।

অন্যদিকে, প্রেম-বিয়ে নিয়ে তার ব্যক্তিগত জীবনেও টানাপোড়েন রয়েছে। নানা বিতর্কের মাঝে পড়ে গত মার্চ মাসে রাজনৈতিক জীবনে ইতি টানেন হিরো আলম। জানিয়ে দেন, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কেরিয়ারে তিনি এগিয়ে নিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মার্কিন তরুণীকে বিয়ে করছেন হিরো আলম!

সংবাদ প্রকাশের সময় : ০১:৩০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫