ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন টাটকা থাকবে সবজি-ফল! জানালেন গবেষকরা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অফিস কিংবা ব্যস্ততার কারণে প্রতিদিন বাজার করা সম্ভব হয় না। এর ফলে ৭ দিনের সবজি-ফল একসঙ্গে নিয়ে আসেন বাড়িতে। বহুক্ষেত্রেই দেখা যায়, সপ্তাহান্তে নষ্ট হচ্ছে অনেক কিছুই। সেই সমস্যা সমাধানের পদ্ধতি নিয়ে হাজির গবেষকরা।

সবজি হোক বা ফল, একটু বেশিদিন সতেজ রাখার উপায় বলতে একমাত্র ফ্রিজ। কিনে আনার পর সঠিক পদ্ধতিতে ফ্রিজে রাখা গেলে বেশ কয়েকদিন ধরে তা খাওয়া যায়। কিন্তু তার জন্য বিদ্যুৎ খরচ হয়। আবার ফ্রিজ না থাকলে বেশি করে বাজার করা মানে সবজি-ফল নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। যা আর্থিক ক্ষতি তো বটেই, তা ছাড়াও কেউই চান না জিনিস অপচয় করতে। এই সব দিক বিবেচনা করেই একটি উপায় এনেছেন MIT ও সিঙ্গাপুর MIT অ্যালায়েন্স ফর রিসার্চ অ্যান্ড টেকনোলজি।

রেশম মাইক্রোনিডলের মাধ্যমে সবজি বা ফলের ত্বকের ক্ষতি না করে ভিতরে টিস্যুতে মেলাটোনিন প্রবেশ করানো যায়। গবেষকরা বলছেন, এই পদ্ধতি ব্যবহারে সাধারণ তাপমাত্রায় অতিরিক্ত ৪ দিন সতেজ থাকবে সবজি-ফল। ফ্রিজে রাখলে টাটকা থাকতে পারে ১০ দিন পর্যন্ত। ফলে অপচয় কমবে বলেই দাবি গবেষকদের।

তবে শুধু আমজনতার জন্যই নয়, কৃষকদের জন্য়ও এই পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্রত্যন্ত এলাকার ক্ষেত্রে অনেক সময় ফসল তোলার পর তা বাজারে নিয়ে আসতে আসতেই দীর্ঘ সময় পেরিয়ে যায়। শাক-সবজি-ফল খারাপ হয়ে যায়, ক্ষতি হয় চাষিদের। এই পদ্ধতিতে সুফল পেতে পারেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন টাটকা থাকবে সবজি-ফল! জানালেন গবেষকরা

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫