ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

তেলাপোকার উপদ্রব কমাবে তেজপাতা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ২২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘর থেকে শুরু করে রান্নাঘরেও, এমনকি বাথরুমেও তেলাপোকার উপদ্রবে অতিষ্ঠ। তবে তেলাপোকা দূর করতে রান্নাঘর, বাথরুম যতই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন না কেনো কিছুতেই তেলাপোকার উপদ্রব কমছে না।

তেলাপোকা মারার জন্য রান্নাঘরে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা যায় না। তবে সহজ কিছু পদ্ধতি অনুসরণ করলে তেলাপোকার উপদ্রব থেকে রক্ষা পাওয়া সম্ভব।

একটি বাটিতে চিনির গুঁড়া ও বোরিক পাউডার মিশিয়ে নিন। যেসব জায়গা দিয়ে তেলাপোকা বের হয়, ঘরের সেই সেই কোণে এই মিশ্রণ ছড়িয়ে দিন। চিনি খাওয়ার লোভে তেলাপোকা বের হবে এবং বোরিক অ্যাসিড তাদের মেরে দেবে। চিনির বদলে কফি, মধু কিংবা আটা-ময়দার সঙ্গে বোরিক পাউডার মিশিয়েও তেলাপোকা মারতে পারেন।

বেকিং সোডা

বোরিক পাউডারের বদলে চিনির গুঁড়োর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দিন। এই মিশ্রণও রান্নাঘর বা বাথরুমে ছড়িয়ে রাখতে পারেন। চিনির গন্ধে তেলাপোকা আকৃষ্ট হয়। বেকিং সোডা তেলাপোকাকে মারতে কার্যকর।

নিম তেল

ঘরের যেসব অংশ থেকে তেলাপোকা বের হয়, সেই সব জায়গায় নিম তেল স্প্রে করুন। একটি বোতলে পর্যাপ্ত পরিমাণ পানি নিন। তাতে নিম তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি রান্নাঘরের সিঙ্কে, বাথরুমে ড্রেনের মুখে, রান্নাঘরের তাকে, ডাস্টবিনে স্প্রে করুন। রাতে এই কাজটা করে ঘুমোতে যান। সকলে উঠে দেখবেন সব তেলাপোকা মরে পড়ে আছে।

তেজপাতা

রান্নাঘরে তেলাপোকা উপদ্রব কমাতে তেজপাতা ব্যবহার করুন। কয়েকটা তেজপাতা গুঁড়ো করে নিন। রান্নাঘরের আনাচে কানাচে তেজপাতার গুঁড়ো ছড়িয়ে রেখে দিন। তেজপাতার গন্ধ সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যাবে তেলাপোকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তেলাপোকার উপদ্রব কমাবে তেজপাতা

সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫