ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে কোন আসনগুলো গুরুত্বপূর্ণ? পুকুরের জমি ভরাট করে প্লট বিক্রি, রাজস্ব ফাঁকির শঙ্কা ১০ কোটি টাকা হামলার আশঙ্কা, উদ্বোধনের আগেই স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী অবরোধে অবরুদ্ধ সাজেক, খাদ্যসংকটে স্থানীয়রা এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি, পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা! তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়নে আবেদন চলছে, শেষ সময় ৩০ নভেম্বর সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ১০ লাখ টাকা ভাগাভাগি

আদালতে তোলা হবে নুসরাত ফারিয়াকে

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। সোমবার (১৯ মে) অভিনেত্রীকে আদালতে তোলা হবে। এ তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। পুলিশের উপকমিশনার সংবাদমাধ্যমকে বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে।

মামলা থাকায় বিদেশে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ডিবিতে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে রবিবার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাবার সময় নুসরাত ফারিয়াকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।

এরপর তাকে গ্রেপ্তার করে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনের নামে ভুক্তভোগী এনামুলকে পিটিয়ে ও গুলি করে হত্যা চেষ্টা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে এনামুল হক আদালতের আদেশে ভাটারা থানায় মামলা করেন। হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়—অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে।

তা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চার শজনকে ওই মামলায় আসামি করা হয়েছে।

মামলায় আরো উল্লেখ করা হয়, এজাহারনামায় আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদালতে তোলা হবে নুসরাত ফারিয়াকে

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫