ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

জামালপুরে বাংলাদেশ প্রতিদিন প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী জামালপুরে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন।

এ সময় আরো বক্তব্য রাখেন জৈষ্ঠ্য সাংবাদিক উৎপল কান্তিধর, এম.এ জলিল, ইউসুফ আলী, শাহ্ জামাল, জুয়েল রানা, আসমাউল আসিফ, খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন, ব্রহ্মপুত্র সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি জাকিউল ইসলাম টিপু, রক্তের বন্ধনের সহ-সভাপতি হামিদুল হক সিমান্ত, ইয়েস গ্রæপের দলনেতা কৌশিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের অনেক পত্রিকা প্রকাশিত হয়, কিন্তু বাংলাদেশ প্রতিদিন অপ্রতিরোধ্য, কারন বাংলাদেশ প্রতিদিনের বিকল্প শুধুই বাংলাদেশ প্রতিদিন। আজ পত্রিকাটি ১৫ বছরের পথ পাড়ি দিয়ে ১৬ বছরের যাত্রা শুরু করেছে, বাংলাদেশ প্রতিদিন পথচলার শুরু থেকে প্রচার সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছে, যা অন্য কোন পত্রিকা পারেনি, এটা সম্ভব হয়েছে বস্তুনিষ্ঠ, ভিন্নধর্মী আর স্বল্প পরিসরে, কিন্তু সবধরনের সংবাদ পত্রিকাটিতে স্থান পাওয়ায় পাঠকদের আকৃষ্ট করেছে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি ‘গণমাধ্যম’ শব্দটির যথার্থতা প্রমাণ করে গণমানুষের সাথে মেলবন্ধন তৈরি করেছে। বাংলাদেশ প্রতিদিন প্রতিটি পরিবারের সদস্য হিসেবে স্থান করে নিয়েছে, যা অন্য কোন পত্রিকা এভাবে পারেনি।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামালপুরে বাংলাদেশ প্রতিদিন প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫