ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চরাঞ্চলে কৃষকের ‘টাকার গাছ’, বেগুনের বাম্পার ফলনের আশা ফল প্রকাশের দিনই নতুন বই, অপেক্ষায় শিক্ষার্থীরা মজুরি ঘোষণার পরও থামেনি অসন্তোষ, গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল ভোরের ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯.৫ ডিগ্রিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ পাবনায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

প্রেমানন্দ ঘরামী, গৌরনদী (বরিশাল)
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা বাসষ্ট্যান্ড নামক এলাকায় মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত একটার দিকে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে ভ্যানের চালক ও একজন যাত্রী মহাসড়কের মধ্যে পরে যায়। খবরপেয়ে তাৎক্ষনিক দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত ওই দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন।

নিহত ভ্যান যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭) গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা। অপরজন ভ্যান চালক স্বপন খান (৬০) কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে ।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ঘাতক অজ্ঞাত পরিবহনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫