ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

ফিতরার হার কমলো

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করেছে। তাতে দেখা যায়, গত বছরের তুলনায় এবার সর্বনিম্ন ফিতরার ক্ষেত্রে ৫ টাকা, আর সর্বোচ্চ ফিতরার ক্ষেত্রে ১৬৫ টাকা কমেছে।

ইসলামি শরিয়াহমতে, গম, যব, কিশমিশ, খেজুর ও পনির-এই পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। এই পাঁচটি পণ্যের মধ্যে গম বা আটাকে সর্বনিম্ন ধরা হয়।

গম বা আটা দিয়ে দিলে ১ কেজি ৬৫০ গ্রামের বাজারমূল্য যা হয়, তা দিয়ে ফিতরা আদায় করতে হবে। আর যব, খেজুর, কিশমিশ ও পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে হয়।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই পাঁচ পণ্যের বাজারদর যাচাই করে ফিতরা নির্ধারণ করা হয়। ১৪ সদস্যের এই কমিটির সভায় ১০ জন উপস্থিত ছিলেন।

সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গম বা আটা দিয়ে এবারের ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, যব দিয়ে ৫৩০ টাকা, খেজুর দিয়ে ২ হাজার ৩১০ টাকা, কিশমিশ দিয়ে ১ হাজার ৯৮০ টাকা ও পনির দিয়ে ২ হাজার ৮০৫ টাকা।

ব্যক্তি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী, এই পণ্যগুলোর যেকোনো একটি বা এর বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন।

হিসাবে দেখা যায়, গত বছরের তুলনায় শুধু ‘যব’-এর ক্ষেত্রে ফিতরা ১৩০ টাকা বেড়েছে। এ ছাড়া বাকি চার পণ্যের ক্ষেত্রে ফিতরা কমেছে।

গম বা আটার ক্ষেত্রে ফিতরা ৫ টাকা এবং খেজুর, কিশমিশ ও পনিরের ক্ষেত্রে ১৬৫ টাকা করে কমেছে।

ঢাকার শায়খ জাকারিয়া (রা.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ও ইসলামি বক্তা মুফতি মিজানুর রহমান সাঈদ। তিনি বলেন, ‘আমরা যা করেছি, প্রতিটি পণ্যের বর্তমান বাজারমূল্য যাচাই করে করেছি। গরিব-মিসকিনের যাতে উপকার হয় এবং ধর্মীয় বিধিবিধান মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে এ কাজটি করতে হয়।’

মিজানুর রহমান সাঈদ বলেন, গত বছর রমজানে ফিতরা নির্ধারণের সময়ে প্রতি কেজি আটার গড় দাম ছিল ৭০ টাকা। এ বছর ৫ টাকা কমে তা ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ফলে গত বছর ১ কেজি ৬৫০ গ্রাম আটার দাম অনুযায়ী সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা। এবার সেটি কমে ১১০ টাকা দাঁড়ায়।

তিনি জানান, এবার তারা বাজারে প্রতি কেজি আটা ৫৫ থেকে ৬০-৬৫ টাকা পর্যন্ত পান। এর মধ্যে বেশি চাহিদাসম্পন্ন কয়েকটি ব্র্যান্ডের আটাকে বিবেচনায় নেওয়া হয়। তাঁরা ৬৫ টাকা কেজি ধরে ১ কেজি ৬৫০ গ্রাম আটার বাজারমূল্য পান ১০৭ টাকা। সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ফকিহরা অধিক সতর্কতা হিসেবে আরও বাড়তি ৩ টাকা যুক্ত করে এবার ১১০ টাকা ফিতরা নির্ধারণ (আটার ভিত্তিতে) করেন।

২০২৪ সালে ফিতরা নির্ধারণের সময় এক কেজি ‘যব’-এর বাজারমূল্য ছিল ১২১ টাকা। এ বছর তা ১৬০ টাকা। গত বছর ৩ কেজি ৩০০ গ্রাম যবের বাজারমূল্য অনুযায়ী ফিতরা নির্ধারণ করা হয়েছিল ৪০০ টাকা। এ বছর ১৩০ টাকা বেড়ে ৫৩০ টাকা দাঁড়িয়েছে।

একইভাবে গত বছর কিশমিশের কেজি ছিল ৬৫০ টাকা। সে অনুযায়ী, ৩ কেজি ৩০০ গ্রাম কিশমিশের দাম ২ হাজার ১৪৫ টাকা ধরে ফিতরা নির্ধারণ করা হয়েছিল। এবার কিশমিশের দাম প্রতি কেজি ৬০০ টাকা হারে ফিতরা ১ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়।

জানা গেছে, বাজারের নানা জাতের খেজুর পাওয়া যায়। ফিতরার জন্য তাঁরা বাজারে সবচেয়ে জনপ্রিয় ‘মরিয়ম খেজুর’ বিবেচনায় নেন। গত বছর মরিয়ম (নির্দিষ্ট মান) খেজুরের কেজি ছিল ৭৫০ টাকা। এ বছর তা ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। তিন কেজি ৩০০ গ্রাম খেজুরের দাম পড়ে ২ হাজার ৩১০। সে অনুযায়ী, এবার খেজুর দিয়ে কেউ ফিতরা আদায় করতে চাইলে ২ হাজার ৩১০ টাকা দিতে হবে।

ফিতরা আদায়ের ক্ষেত্রে পনির সবচেয়ে দামি পণ্য। গত বছর প্রতি কেজি পনিরের দাম ছিল ৯০০ টাকা। সে অনুযায়ী, তিন কেজি ৩০০ গ্রাম পনিরের দাম হিসাব করে ২ হাজার ৯৭০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছিল। এ বছর পনিরের দাম ৫০ টাকা কমে প্রতি কেজি ৮৫০ টাকায় বাজারে বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিতরার হার কমলো

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫