ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

হাটের দরপত্র নিয়ে উত্তেজনা, সাবেক চেয়ারম্যান লাঞ্চিত

প্রেমানন্দ ঘরামী, গৌরনদী (বরিশাল)
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের গৌরনদীতে হাট-বাজার ইজারার দরপত্র জমাদানকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রæপের দ্বন্ধে সাবেক ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত ও তার চার সমর্থককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সরিকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মঞ্জুর হোসেন মিলন তার কর্মী-সমর্থকদের নিয়ে সরিকল হাটের দরপত্র জমা দেওয়ার লক্ষে উপজেলা পরিষদ চত্বরে পৌছলে বিএনপি’র অপর পক্ষের লোকজন মিলনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্চিত করে। একপর্যায়ে মিলন আত্মরক্ষায় দৌড়ে উপজেলা মসজিদে প্রবেশ করেন। এসময় তার সমর্থকরা প্রতিবাদ করলে চারজনকে মারধর করা হয়। তবে তাৎক্ষনিক ভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। এনিয়ে উপজেলা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পরলে উপজেলা প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সরিকল বন্দরের একাধিক ব্যবসায়ীরা জানান , উপজেলা প্রশাসন হাট-বাজার ইজারার দরপত্র আহবান করলে সরিকল হাটের অনুকূলে ব্যবসায়ীরা ১৬টি সিডিউল ক্রয় করেন। বুধবার বিকেলে সিডিউল ক্রেতারা বৈঠকে বসে সিদ্বান্ত নেন যে, এবারে কেউ দরপত্র জমা দিবো না। সেখানে সরিকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মঞ্জুর হোসেন মিলন বৈঠকে সকলের সাথে একমত পোষন করেন। বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে দরপত্র জমাদানের দিন বৃহস্পতিবার দুপুরে গোপনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দরপত্র দাখিল করতে যান মিলন। এ ঘটনা জানাজানি হলে দুপুর দেড়টার দিকে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মঞ্জুর হোসেন মিলনকে গালিগালাজ করে লাঞ্চিত করা হয়।

তবে বৈঠকের বিষয়টি অস্বীকার করে সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলন বলেন, আমি দরপত্র জমা দিয়ে বের হওয়ার পর আমার সমর্থকদের মারধর করেছে প্রতিপক্ষরা। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান বলেন, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই শান্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাটের দরপত্র নিয়ে উত্তেজনা, সাবেক চেয়ারম্যান লাঞ্চিত

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫