তামাক চাষে উৎসাহ জোগাচ্ছে টোব্যাকো কোম্পানি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে তামাক চাষে ঝুঁকছেন কৃষকগণ। তামাক কোম্পানিগুলোর প্রলোভনে পড়ে প্রতিবছরই এ তামাক চাষ উপজেলা জুরে বিস্তার ঘটছে।
চলতি বছর পলাশবাড়ী উপজেলায় ৮ হেক্টর এর বেশি জমিতে তামাক চাষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস। কিন্তু সরেজমিনে এর সংখ্যা বৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে। উপজেলার কিশোরগাড়ী,বড় শিমুল তলা,বাড়াইপাড়া, ঝালিঙ্গি এলাকায় এ পরিস্থিতি দেখা যায়। আগে এ তিন ফসিল জমিগুলোতে ভুট্টা, সরিষা, শাকসবজি, বোরো ধানের আবাদ করা হতো। বিভিন্ন সুবিধাদির কারণে টোব্যাকো কোম্পানি কৃষকদের তামাক চাষে আগ্রহী করে তুলছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই তামাকের ক্ষতিকর প্রভাবে আবাদি ভূমির উর্বরতা নষ্ট হয়ে যায়। তামাক চাষকৃত জমিতে বিষাক্ততার কারণে অন্যান্য ফসলের জন্যে হুমকিস্বরূপ। এর পাশাপাশি তামাক চাষ ও পরিচর্যায় কৃষক এবং কৃষকের পরিবার স্বাস্থ্য হুমকির মধ্যে রয়েছে। স্বাস্থ্য ও পরিবেশে ঝুঁকি জেনেও অনেকেই অতিরিক্ত লাভের আশায় তামাক চাষ ছাড়তে পারছে না। কৃষকের পক্ষ থেকে তামাক চাষ বন্ধে কোন ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে না বিধায় এ বিরুপ প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন মূলক প্রচার প্রচারণা অতি জরুরী হয়ে পড়েছে।
তামাক চাষে ক্ষতিকর দিক আছে। অভাবের কারণে বাধ্য হয়ে তামাক চাষ করতে হয়। অন্যান্য ফসলের চেয়ে তামাক চাষ করলে টাকা বেশি পাওয়া যায় বলেছেন, বাশঁকাটা গ্রামের কৃষক মাহবুর রহমান।
পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ ফাতেমা কাওসার মিশু বাংলা টাইমসকে জানান, তামাক চাষ আগের চেয়ে অনেক কমে এসেছে। এখন শাক সবজি ও রবিশস্যর দাম বৃদ্ধি পাওয়ায় অনেক কৃষক তামাক চাষ ছেড়ে অন্যান্য ফসলের দিকে ঝুঁকছে।
জানতে চাইলে এ কর্মকর্তা আরও বলেন, এমন কোন কর্মশালা যদিও নেই তার পরেও ডিজি স্যারের মৌখিক নির্দেশনায় কৃষকদের তামাক চাষ থেকে সরে আসতে নানাভাবে উদ্বুদ্ধ করে আসছি।






















