ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

তুলসী পাতা ভেজানো পানি খেলেই মিলবে অনেক উপকার

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আয়ুর্বেদেও তুলসী পাতার জুড়ি মেলা ভার। এই পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, আয়রন, খনিজ পদার্থ। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে অনেকেই তুলসী ভেজানো পানি পান করেন। অনেকে আবার বলেন তুলসীপাতা এমনি খেলেও অনেক উপকার পাওয়া যায়। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে যে কোনও সময়ই এই পাতা খেলে অনেক উপকার পাওয়া যায়। টানা ১০ দিন যদি তুলসী ভেজানো পানি কেউ পান করেন তাহলে শরীরে অনেক পরিবর্তন আসে। জানেন কী কী গুণ রয়েছে তুলসী পাতায়?

অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্য়ান্টি ফাঙ্গাল গুণে সমৃদ্ধ তুলসী। এই পাতা চিবোলে শরীরেরহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এ ছাড়া ঠান্ডা লাগা, সর্দি-কাশি থেকে সহজে মুক্তি পাওয়া যায়।

পড়াশোনা, চাকরি এই সব কিছু নিয়েই সারাক্ষণ ব্যস্ততায় কাটে সবার। এর ফলে মানসিক চাপও রয়েছে। তুলসী মানসিক চাপ,ক্লান্তি দূর করতে সাহায্য করে।

এই পাতা হজম শক্তিও বাড়ায় অনেকটা। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তুলসী পাতা। রক্তনালীকে প্রশস্ত করে রক্ত সঞ্চালন উন্নত করে।

এছাড়াও এই পাতা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। যা হৃদরোগের ঝুঁকি কমায়। এই পাতায় আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। যা ত্বককে উজ্জ্বল করে এবং সুস্থ করে। দাগ এবং ব্রণ কমাতেও সাহায্য করে।

টানা ১০ দিন সকালে তুলসীপাতা ভেজানো পানি পান করলেই কেল্লাফতে। সারারাত এই পাতা ভেজানো পানিও খেতে পারেন আবার সেই পানি দিয়ে চা তৈরি করেও পান করতে পারেন। হাতেনাতে মিলবে ফল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তুলসী পাতা ভেজানো পানি খেলেই মিলবে অনেক উপকার

সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫